বিজয়নগরে এসিল্যান্ড ছাড়াই ৮মাস ধরে চলছে ভূমি অফিস

Share the post

মোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দীর্ঘদিন ধরে এসিল্যান্ড (সহকারী কমিশনার ভূমি) পদ শূন্য থাকায় থমকে গেছে নানা ভূমি সেবা কার্যক্রম। এতে দাপ্তরিক জটিলতার পাশাপাশি জনদুর্ভোগ চরমে উঠেছে। আটকে আছে নামজারি, খাজনা আদায়সহ বিভিন্ন কাজ; ফলে কমেছে সরকারি রাজস্ব আয়ও। কবে নতুন এসিল্যান্ড যোগ দেবেন—এ বিষয়ে নিশ্চিত নন কেউই।উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, গত বছরের ৩১ ডিসেম্বর এসিল্যান্ড বদলি হওয়ার পর থেকে পদটি শূন্য রয়েছে। বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা অতিরিক্ত দায়িত্বে ভূমি অফিসের কাজ দেখভাল করছেন। তবে একাধিক দায়িত্ব পালন করতে গিয়ে নিয়মিত অফিস পরিচালনা করা তার জন্য কঠিন হয়ে পড়েছে। এতে উপজেলার ১০টি ইউনিয়নের সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।স্থানীয়দের অভিযোগ, এসিল্যান্ডের অনুপস্থিতিতে বাজার মনিটরিং, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও ভূমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজগুলো ব্যাহত হচ্ছে। ফলে তাদের নানাভাবে হয়রানি ও দুর্ভোগ পোহাতে হচ্ছে।তবে উপজেলার চান্দুরা ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা মো. আইয়ুব আলী অভিযোগ করে বলেন, “৮ মাস ধরে ঘুরছি, কিন্তু নামজারি করতে পারিনি। ইউএনও স্যারের সাথে দেখা করতেও পারিনি।”এ বিষয়ে ইউএনও সাধনা ত্রিপুরা জানান, “আমার দরজায় এসে কেউ সেবা না পেয়ে ফিরে যায়নি। আমার দরজা সবার জন্য খোলা। আমি দিন-রাত কাজ করছি, আর নামজারি ২৮ দিনের বেশি আটকে থাকে না। ভূমি অফিসের সব কাজই দ্রুত সম্পন্ন হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বিজয়নগরে ১০ বছর পর ডাকাতি মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ডাকাতি মামলার ১০ বছর পর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।   ১০ই এপ্রিল শুক্রবার দিবাগত রাত আনুমানিক  সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তার পলাতক ডাকাত মুর্শিদ ওরফে মোরশেদ। তিনি উপজেলার কেনা গ্রামের বাসিন্দা চেনু মিয়ার […]

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃমহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।   […]