বিএমএসএস এর কেন্দ্রীয় কমিটির সদস্য হলেন চ্যানেল২১ এর ঝালকাঠি জেলা প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরের মো: সাগর হাওলাদার বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন।গত শনিবার, ২০ মার্চ। ২০২১ খুলনা হোটেল রয়েল ইন্টারন্যাশনাল কনফারেন্স হল রুমে বিকাল ৩.৩০ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সম্মেলনে ২০২১ সেশনের কার্যনির্বাহী কমিটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হিসাবে সাংবাদিক মো: সাগর হাওলাদার এর নাম ঘোষণা করেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এম পি এসময় তিনি বলেন, বর্তমান সরকার সাংবাদিকবান্ধব।
মাননীয় প্রধানমন্ত্রীর সাংবাদিকদের কল্যাণে নিরলস কাজ করছেন। দেশে যখন কোন ক্রান্তিলগ্ন আসে ঠিক তখনই সাংবাদিকরা ফ্রন্ট লাইনের যোদ্ধা হিসেবে সামনে থাকে । এছাড়া মফস্বলের সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি। সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন আসক এর খুলনা বিভাগীয় কমিটির সভাপতি শরীফ মঞ্জর শামীম বাবু, প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন দৈনিক প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ নূরুজ্জামান।
স্বাগত বক্তব্য প্রদান করেন বিএমএসএস এর মহাসচিব সুমন সরদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার তোফায়েল আহমেদ, খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য আজগার বিশ্বাস তারা, বিশিষ্ট শিল্পপতি সোয়েব আরিফ, ক্রীড়ানুরাগি বদরুল আলম রয়েল, সিনিয়র সাংবাদিক আবু দাউদ ইমরান সারাদেশের সাংবাদিকদের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সকলের সম্মতিতে খন্দকার আছিফুর রহমানকে চেয়ারম্যান, এছাড়াও অনুষ্ঠানে সারাদেশের সাংবাদিক নেতৃবৃন্দদের সমন্বয়ে ১৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।

