বিএনপি জেগে জেগে ঘুমায়: মেয়র নাছির

Share the post

চট্টগ্রাম: বিএনপি জেগে জেগে ঘুমায় বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

মেয়র নাছির বলেন, কেউ জেগে ঘুমালে তাকে জাগানো যায় না। বিএনপিতো জেগে ঘুমায়। তারা কেন্দ্র এজেন্ট নিয়োগ দিতে পারে না। শুধু কাল্পনিক ও ভিত্তিহীন অভিযোগ করে। তার কোনো অর্থ হতে পারে না।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে। এখানে কোনো অনিয়মের সুযোগ নেই। ভোটাররা কেন্দ্রে আসলে ভোট দিতে পারবেন। নির্বাচন নিয়ে সংশয় ব্যক্ত করার সুযোগ নেই।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউলকে সর্বশক্তি দিয়ে জয় জন্য অঙ্গিকারবদ্ধ উল্লেখ করে মেয়র নাছির বলেন, নগর আওয়ামী লীগের সবাইকে সঙ্গে নিয়ে নৌকার প্রার্থী রেজাউলকে জয় করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]