বালিগাঁও ইয়ুথ সোসাইটি কমিটি গঠন

Share the post

ফেনীর ঐতিহ্যবাহী সুসংগঠিত স্বেচ্ছাসেবী সংগঠন বালিগাঁও ইয়ুথ সোসাইটির ২০২১ সালের কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ফেনী মডেল কলেজ হল রুমে সংগঠনের সভাপতি সাহাব উদ্দিন ভূঁঞা সভাপতিত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন, ফেনী জর্জ কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম ভুট্টো ও যুগ্ম নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ এর এ.ডি.আর.আর. আরাফাত উল মিল্লাত দিপুল। এসময় উপস্থিত ছিলেন, ফেনী প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক এন এন জীবন, বালিগাঁও ইয়ুথ সোসাইটির উপদেষ্টা সাংবাদিক নুরুল্লাহ কায়সার, সাবেক সভাপতি শহিদুল ইসলাম পাটোয়ারী, সাবেক সেক্রেটারী ফ্রান্স প্রবাসী শাখাওয়াত হোসেন প্রমূখ। সবাই ভোটার সবাই প্রার্থী এই প্রতিপাদ্যে উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচন পরবর্তীতে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সভাপতি পদে নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে জামাল উদ্দিন সুমন নির্বাচিত হন। এছাড়াও কোষাধ্যক্ষ পদে শাহ জামাল নির্বাচিত হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে সভাপতি ও সম্পাদকের সমন্বয়ে গঠিত হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। এসময় সংগঠনের সদস্যদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও কলম তুলে দেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]