বারহাট্টায় মাছ রাখার ছোড়কা বিক্রি ও ভিক্ষা করে সংসার চলে ৮৫ বছর বয়সী বেগম মিয়ার

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা : নেত্রকোনার বারহাট্টায় মাছ রাখার ছোড়কা বিক্রি ও ভিক্ষা করে সংসার চলে ৮৫ বছর বয়সী বেগম মিয়ার। বৃদ্ধ বয়সে প্রতিটি মানুষের শেষ সম্বল নিজের সন্তানসন্ততি। শেষ বয়সে এসে প্রতিটি মানুষ নিজ সন্তনের কাঁধে ভর করে চলার আশায় তাদের মানুষ করে। কিন্তু ৮৫ বছরের প্রতিবন্ধী বৃদ্ধ বেগম মিয়ার ৮ সন্তান থাকতেও করতে হচ্ছে বেতের কাজ ও ভিক্ষা। আবেগে আপ্লুত হয়ে ছেলেদের বিরুদ্ধে তিনি বলেন ‘তারা আমাকে ভাত দিতে চায়, আমি খাই না।’আমি এখনো চাই নিজেই খেটে খেতে। প্রতি সপ্তাহে তিন থেকে চারটি মাছ রাখার ছোড়কা বিক্রি ও ভিক্ষা করে সংসার চালান ৮৫ বছর বয়সী এই বেগম মিয়া। বেগম মিয়া নেত্রকোনার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মিয়া খুব আলীর ছেলে। তিন ছেলে, পাঁচ মেয়েকে বিয়ে দিয়ে নাতিপুতিতে ভরপুর তার সংসার। এর পরও বৃদ্ধ বয়সে বেগম মিয়া ও তার স্ত্রীকে পরিশ্রম ও ভিক্ষা করে খেতে হয়।
বিভিন্ন জায়গা থেকে বাঁশ কেটে এনে বেত তুলে খুব সূক্ষ্মভাবে তৈরি করেন মাছ রাখার ছোড়কা। মাছ শিকারিরা এটি মাছ রাখার পাত্র হিসেবে ব্যবহার করেন। এটি ভাটি অঞ্চলে ছোড়কা বা ছোকরা হিসেবে পরিচিত। প্রতি সপ্তাহে তিন থেকে চারটি ছোড়কা বানাতে পারেন বেগম মিয়া। এগুলো বানিয়ে নিজ বাড়ি থেকে হেঁটে ৫ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে বারহাট্টা বাজারে বিক্রি করে সংসার চালান বেগম মিয়া। বাজারে গিয়ে প্রতিটি ছোড়কা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি করেন। এরপর ভাঙা পা নিয়ে লাঠিতে ভর করে করে আবার ৫ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে বাড়িতে ফিরতে হয় তাকে। এভাবেই চলছে এই বৃদ্ধের জীবন। এ বয়সে এসেও চোখে দেখতে কোনো সমস্যা হয় না বলে জানান এই বৃদ্ধ।
বৃদ্ধ আবেগাপ্লুত হয়ে নিজের ছেলেদের ব্যাপারে বলেন, ‘আমার সেলিম, হেলিম, হালিম নামে তিন ছেলে। আর পাঁচটি মেয়ে আছে। একেক জন চার-পাঁচজনের বাপ হয়েছে। আমি ছোট ছেলের সঙ্গে থাকি। অন্যরা আমাকে ভাত দেয় না। তারা বলে, আমার নিজের বাড়ি থেকে দূরে অবস্থিত তাদের বাড়িতে গিয়ে খেয়ে আসতে। আমার পেটে যখন ক্ষুধা লাগে তখন আমার বউয়েরা বলে, এখনো ভাত হয়নি, আর একটু পরে আসেন। আমি তাদের ভাতের আশা আর করি না। আমি মরলে আপনারা আমাকে মাটি দেবেন, তাইলেই হবে। আমি যে জায়গায় থাকি ইচ্ছা করলে ছেলেরা বউদের না জানিয়ে আমাকে কিছু খরচাপাতি দিতে পারে। কিন্তু দেওয়ার নিয়ত না থাকলে কেমনে দিবে। আপনাকে কী বলব বাবা, এরা আমাকে ঈদের মধ্যে একটা লুঙ্গিও দেয় না।’প্রতিবন্ধী ভাতা কার্ড আছে কি না জিজ্ঞেস করলে তিনি বলেন, আছে। তবে এখন বেশ কিছুদিন ধরে টাকা পাচ্ছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]