উপাচার্য নিয়োগের দাবিতে ফের রাজপথে ইবি শিক্ষার্থীরা, অবরুদ্ধ মহাসড়ক

Share the post
ইবি প্রতিনিধি: একাডেমিক স্থবিরতা দূরীকরণে এবং সেশন জট থেকে মুক্তি পেতে উপাচার্য নিয়োগের দাবিতে আন্দোলন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় প্রায় সোয়া এক ঘন্টা কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন তারা।
শনিবার (২১ সেপ্টেম্বর) ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় জড়ো হয়ে বিক্ষোভ মিছল করেন শিক্ষার্থীরা। পরবর্তীতে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেইন গেইটে সমবেত হয়ে মহাসড়ক অবারুদ্ধ করে দেয় বিক্ষোভকারীরা। এসময় দ্রুত উপাচার্য না পেলে অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ করে রাখার হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।
এসময় ভিসি ভিসি ভিসি চাই, ইবিতে ভিসি চাই’, ‘সবাই যখন স্বর্গে, ইবি কেনো মর্গে’, ‘ঢাবি,রাবি ভিসি পায়, ইবি কেনো পিছিয়ে যায়’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এছাড়াও শিক্ষার্থীদের হাতে সংস্কারমনা ভিসি চাই; সেশনজট নিরসন চাই; বিশ্বমানের ভিসি চাই, শিক্ষার্থীবান্ধব ভিসি চাই; সৎ ও সাহসী ভিসি চাই, ক্লাস চাই পরীক্ষা চাই, অবিলম্বে ভিসি চাই; ক্লিন ইমেজের ভিসি চাই; রেকর্ড দেখে ভিসি দিন, দূর্নীতির খবর নিন; ইবির আঙিনায়, দূর্নীতিবাজের ঠাই নাই লেখা সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমরা আন্দোলন করে স্বৈরাচার পতন ঘটিয়েছি। এখন যদি ভিসি নিয়োগের বেলায় আমাদের সাথে নয়ছয় খেলা হয় আমরা বসে থাকবো না। যদি দ্রুততম সময়ের মধ্যে ভিসি নিয়োগ না দেয়া হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য মহাসড়ক অবরোধ করে দিবো। দেশের ২০ টিরও বেশী বিশ্ববিদ্যালয় ভিসি পেয়ে গেছে কিন্তু আমাদের এখনো খোঁজ খবর নেই। আমরা আগামীকালের মধ্যে ভিসি চাই।
উল্লেখ্য, সরকার পতনের পর পর দেশের বেশীরভাগ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও পদত্যাগ করেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বেশকিছু বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়ে গেলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে এখনো উপাচার্য পায়নি শিক্ষার্থীরা। ফলে একাডেমিক এবং প্রশাসনিক কাজে স্থবির অবস্থা বিরাজমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]