বারহাট্টায় নানা আয়োজনে মহান মে দিবস উদযাপিত

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা : নানা আয়োজনে এবং “দুনিয়ার মজদুর, এক হও, এক হও” এ প্রতিপাত্যকে সামনে রেখে নেত্রকোনার বারহাট্টায় আন্তর্জাতিক মহান মে দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) উপজেলা প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলসহ বিভিন্ন সংগঠন বারহাট্টা উপজেলার শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং শ্রমিক দল কাঙ্গালী ভোজের আয়োজন করে।
উপজেলা প্রশাসনের ব্যানারে র‌্যালিটিতে নেতৃত্বে দেন ইউএনও মো. খবিরুল আহসান। এ র‌্যালিটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের র‌্যালিটি গোপালপুর বাজার গরুহাট্টা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে। শ্রমিক দলের র‌্যালিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বারহাট্টা উপজেলার শাখার সভাপতি শেখ ফরিদ আহম্মেদ হাবলু, সাধারণ সম্পাদক সাদেকুজ্জামান খন্দকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক মানিক আজাদ, যুগ্ম-আহবায়ক আক্কাস আলী, মাসুদ ফকির, বণিক সমিতির সভাপতি শহীদুর রহমান শহীদ, ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম, যুগ্ম-আহবায়ক বেলাল হোসেন, হেফাজতে ইসলামীর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রমুখ।
এছাড়াও বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বারহাট্টা উপজেলার শাখার সভাপতি শেখ ফরিদ আহম্মেদ হাবলু বলেন, মহান মে দিবসের এই দিন শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসাবে বাংলাদেশসহ সারা বিশ্বে এ দিবসটি পালিত হচ্ছে। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের সংগঠনের উদ্যোগে আমরা আজ বারহাট্টায় আন্তর্জাতিক মহান মে দিবস পালন করছি। অপরদিকে উপজেলা প্রশাসন ও বারহাট্টা উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]