বাজিতপুরে সাবেক এমপি মজিবুর রহমান মঞ্জুর ১১তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল

Share the post
জামাল উদ্দিন, বাজিতপুর উপজেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুর-নিকলী আসনের সাবেক সংসদ সদস্য ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক প্রয়াত জননেতা আলহাজ মজিবুর রহমান মঞ্জুর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৮ মে) বিকেল ৫টায় বাজিতপুর পৌরসভার বাশমহল এলাকায় মরহুমের নিজ বাসভবন প্রাঙ্গণে “আলহাজ মজিবুর রহমান মঞ্জু স্মৃতি সংসদ”-এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মরহুম মুজিবুর রহমান মঞ্জু সাহেবের রাজনৈতিক জীবন ও অবদানের কথা স্মরণ করে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মজিবুর রহমান মঞ্জু ছিলেন গণমানুষের নেতা। রাজনীতির পাশাপাশি এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে তিনি যে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন, তা বাজিতপুর-নিকলীর মানুষ কখনো ভুলবে না। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও জনসেবামূলক কর্মকাণ্ড আজও আমাদের অনুপ্রেরণা দেয়।”অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মরহুম আলহাজ মজিবুর রহমান মঞ্জু সাহেবের যোগ্য উত্তরসূরী, মজিবুর রহমান মঞ্জু স্মৃতি সংসদের সভাপতি ও বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন।
এছাড়াও কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন— কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলুর হক, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাদভী চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার শামিম, যুবদল নেতা নাসির উদ্দিন সোহাগসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বক্তারা মরহুমের স্মৃতিচারণ করার পাশাপাশি তাঁর যোগ্য উত্তরসূরী মোস্তাফিজুর রহমান মামুনের নেতৃত্বে আগামী দিনে এলাকার রাজনৈতিক ও সামাজিক উন্নয়ন ধারাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠান শেষে মরহুম আলহাজ মজিবুর রহমান মঞ্জুর রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]