ডিজিটাল ভূমি সেবা নিশ্চিতে মনোহরদীতে ভূমিসেবা মেলা শুরু

Share the post
মো হিমেল মিয়া,মনোহরদী নরসিংদী : ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার সূচনা করা হয়। পরে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, মনোহরদী উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ।
বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটাল ভূমি সেবা পৌঁছে দিতে এবং নাগরিক সচেতনতা বাড়াতে এ ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে। ভূমি সেবাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে সরকার তথ্যপ্রযুক্তিনির্ভর নানা কার্যক্রম বাস্তবায়ন করছে। ইতোমধ্যে ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন, অনলাইনে ফি পরিশোধ, ই-রেজিস্ট্রেশন, ডিজিটাল ভূমি রেকর্ড, স্মার্ট ভূমি নকশা, ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপন এবং ভূমি আইন সংস্কারের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
মেলায় নাগরিকদের অনলাইনে ভূমিসেবা সিস্টেম (land.gov.bd) ব্যবহারে উৎসাহ প্রদান, ই-নামজারির আবেদন বিষয়ে অবহিতকরণ, অনলাইনে মৌজা ম্যাপ ও খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন ডিজিটাল সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। এছাড়াও “ভূমিসেবা সহায়তা কেন্দ্র” (LSFC) থেকে সরাসরি সেবা প্রদান, ভূমি মন্ত্রণালয়ের কল সেন্টার ১৬১২২ সম্পর্কে অবহিতকরণ, শুনানি গ্রহণ এবং সেবা গ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয়।এছাড়া মেলা উপলক্ষে মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]