বরিশালে শ্রী শ্রী বাণী অর্চনা উদযাপন হল সরকারি ব্রজমোহন কলেজে

Share the post

শাওন অরন্য (বরিশাল প্রতিনিদি): বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে ব্যাপক আয়োজন ও উদ্দীপণার মধ্য দিয়ে উদযাপন হলো শ্রী শ্রী বানী অর্চনা। ৩০ জানুয়ারি ২০২০, বৃহস্পতিবার হিন্দু ধর্মালম্বীদের শ্রী শ্রী বাণী অর্চনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে সত্য প্রেম পবিত্রতা খঁচিত মূল ভবনের সম্মুখের মাঠে।এবারে কলেজের প্রায় সবগুলো বিভাগ পূজা মন্ডপ তৈরি করে একইসাথে পূজা সম্পন্ন করেছে। রাতভর বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় সকলে মিলেমিশে পূজা মন্ডপ তৈরি ও সাজসজ্জা করেছে।খুব সকাল থেকে দেবীর পায় অঞ্জলি প্রদান করার জন্য হিন্দু শিক্ষার্থীবৃন্দ ও এলাকার হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ কলেজ মাঠে

আসতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে ভক্তদের ভীড় বাড়তে থাকে। তাঁদের পদচারণায় কলেজ মাঠ সরগরম হয়ে ওঠে। শুধু হিন্দু শিক্ষার্থীই নয়,অন্যান্য ধর্মালম্বী সহপাঠীরাও এ উৎসবমুখর আয়োজন উপভোগ করতে এসেছে। তৈরি হয়েছে এক অপরূপ মিলন মেলা। অর্থনীতি বিভাগের বিভাগী প্রধান জনাব মোঃ আখতারুজ্জামান খান বলেন, আমরা একটি অসাম্প্রদায়িক জাতি, পরস্পর সৌহার্দ্যপূর্ণ অবস্থানে বিশ্বাসী। এর আগে কলেজ কর্তৃক হিন্দু ছাত্রাবাসে একটি এবং বনমালী ছাত্রী নিবাসে একটি পূজা হতো। এবারে হিন্দু ছাত্রাবাস ও বনমালী ছাত্রী নিবাসে পূজা হচ্ছে সেই সাথে সকল বিভাগ একই জায়গায় ভিন্ন ভিন্ন মন্ডপ করে পূজা করছে। ব্যতীক্রমী এই আয়োজনে একদিকে যেমন একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে,তেমনি বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যতা আরও সমুন্নত হবে বলে আমার বিশ্বাস”। শ্রী শ্রী বাণী অর্চনা শেষে অপরাহ্নে কলেজ মাঠে সকল বিভাগের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]