বরিশালে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, বিভিন্ন শ্রেণি-পেশার সুবিধা বঞ্চিত পরিবারে পাশে রাতের আঁধারে খাদ্য উপহার নিয়ে বিএমপি

Share the post

শাওন অরন্য,সিনিয়র নিউজ রিপোর্টার,বরিশাল। করোনায় মধ্যবিত্ত,নিম্নবিত্ত, বিভিন্ন শ্রেণি-পেশার সুবিধা বঞ্চিত পরিবারে পাশে আছেন বিএমপি কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার মহোদয়।

করোনাকালে সরকারি নির্দেশ পালনে ঘরে থাকা মুখ ফুটে বলতে না পারা মধ্যবিত্ত,নিম্নবিত্ত, বিভিন্ন শ্রেণি-পেশার সুবিধা বঞ্চিত পরিবারে পাশে শুরু থেকেই বিএমপি কমিশনার এর ব্যক্তিগত ত্রাণ তহবিল থেকে খাদ্যসামগ্রী-শিশুখাদ্য সামগ্রী নিয়ে রাতের আঁধারে নিরবে গন্তব্যে পৌঁছে দিচ্ছে বিএমপি। নাম পরিচয় গোপন রেখে যে কেউ সঠিক তথ্য উপস্থাপন করার মাধ্যমে অনায়াসে ঘরের দরজা খুললেই যথাসময়ে পাচ্ছেন এই খাদ্য উপহার।

নগরীর বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন থাকে খাদ্য সহায়তা চেয়ে অগণিত অনুরোধ। বিএমপি ফটোশেসন এ বিশ্বাসী না-হয়ে করোনায় পরিস্থিতির শিকার হওয়া সম্মানিত জনগণের ক্ষুধা নিবারনকে গুরুত্ব দিয়ে খাদ্য সামগ্রী বিতরন করে যাচ্ছে। জনমনে আস্থার সঞ্চার হওয়ায়, প্রতিদিন চাহিদা অনুযায়ী বিতরণের পরিমাণ বেড়েই চলেছে। করোনা যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সাধ্য মতো পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএমপি কমিশনার জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]