বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দেবাশীষ পাল দেবুর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

Share the post

চট্টগ্রাম সংবাদ: কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মানাধীন ভাস্কর্য ভাংচুর করে ধর্মীয় উগ্রপন্থীরা ।শুক্রবার গভীর রাতে উগ্রপন্থীরা এই অপতৎপরতা চালায়।এই ঘটনায় সারা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠে।

চট্রগ্রামে জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে যুবলীগ। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নগরীর কাস্টম হাউজের সামনে থেকে তিন হাজারেরও অধিক নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু। মিছিলটি আগ্রাবাদ মোড় হয়ে এক্সেস রোড পদক্ষিণ করে বড়পোল বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে প্রতিবাদ সমাবেশ সমাপ্ত হয়।

সমাবেশে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেন, বাংলাদেশে হাজার বছরের শিক্ষা সংস্কৃতি ও সকল ধর্ম বর্ণ মানুষের সহাবস্থান। এদেশে সাম্প্রাদায়িক রাজনীতি চলবে না তা একাত্তরে্ই সিদ্ধান্ত হয়ে গেছে। তবুও যারা এদেশকে পাকিস্থান আফগানিস্থান বানানোর স্বপ্ন দেখেন তাদের বলবো, আপনার সে দেশে চলে যান। আমরা বঙ্গবন্ধুর প্রশ্নে কোন আপোষ করবো না, প্রয়োজনে বুকের রক্ত দিয়ে যুবলীগ প্রতিরোধ করবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে তাতেই দেশবিরোধীদের গাত্রদাহ শুরু হয়েছে। সাবধান, যুবলীগ মাঠে নামলে পালানোর পথ থাকবে না।

এসময় উপস্থিত ছিলেন বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, কাউন্সিলর প্রার্থী সালাউদ্দিন বাবর,যুবনেতা জামিল আহমেদ মিলন, মো. লোকমান, মো.কায়সার, ইসমাঈল,মো মিজান,মো মনির,মো আজাদ, জয় বাদশা টিপু , জুয়েল, ফরহাদ আবদুল্লাহ, মো.সালাউদ্দিন, রতন দাশ, আবু নাছের জুয়েল, সাজিবুল ইসলাম সজীব,রমজান আলী, মো মাসুম,সোহেল,মো হানিফ, মো.রাসেল, রাসেদুল আলম ইমু, মো রানা,রাকেশ,ইসমাঈল হোসেন, জামাল, কৌশিক রায়, সাইফুল, ইমাম হোসেন, প্রান্ত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]