বগুড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বার ঘটনায় প্রেমিক আলভী আমিন গ্রেফতার

Share the post
এস.এম.জয়,বগুড়া :বগুড়ার শেরপুরে বিয়ের প্রলোভনে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও আট মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার(৩০শে সেপ্টেম্বর)রাতে ধর্ষণের শিকার ওই ছাত্রী বাদি হয়ে মামলাটি দায়ের করেন।পরে(১লা অক্টোবর) মামলায় অভিযুক্ত আলভী আমিন (২২) নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। বুধবার দুপুরের পর গ্রেফতারকৃতকে জেলহাজতে পাঠানো হয়।
মামলা সূত্রে জানা যায়,উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে বসবাসের সূত্র ধরে ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন যুবক আলভী আমিন।দুই বছর ধরে সম্পর্ক চলাকালীন সময় বিয়ের প্রলোভনে ওই ছাত্রীকে ধর্ষণ করে আসছিলেন তিনি। এরই মধ্যে ওই ছাত্রী আট মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।পরে প্রেমিক আলভী আমিনকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে তালবাহানা শুরু করেন। এ-নিয়ে একাধিক বার স্থানীয় ভাবে বিষয়টি সমোঝোতার চেষ্টা করা হয়।কিন্তু তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানালে কথিত প্রেমিক আলভী আমিনের বিরুদ্ধে আইনের আশ্রয় নেন ভুক্তভোগী ওই স্কুল ছাত্রী।পরে শেরপুর থানার পুলিশ অভিযান চালিয়ে আলভী আমিনকে গ্রেফতার করেছেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এস এম মঈনুদ্দিন “Channel 21” -কে বলেন,গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পৈতৃক ভিটা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান; উদ্বোধন করবেন দেশের ১৩তম সিটি কর্পোরেশন “বগুড়া

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি :দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বগুড়া। আগামীকাল ২০শে এপ্রিল সোমবার এক দিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা বগুড়ায় আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে তিনি নবগঠিত ‘বগুড়া সিটি কর্পোরেশন’-এর শুভ উদ্বোধনসহ জেলার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও […]

বগুড়ায় ড. পিনাকী ভট্টাচার্যের বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের আগুন দেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা

Share the post

Share the postএস.এম.জয়, বগুড়া প্রতিনিধি:বগুড়া রাজনৈতিক বিশ্লেষক ও ফ্রান্স প্রবাসী ইউটিউবার ড. পিনাকী ভট্টাচার্যের পারিবারিক বাড়িতে গভীর রাতে আগুন দেওয়ার চেষ্টার মতো এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন তাঁর বাড়িতে এই ন্যাক্কারজনক হামলা চালায়। সৌভাগ্যক্রমে, সময়মতো আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি […]