নিউজ মাদারীপুরে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার

Share the post

মাসুদ রেজা ফিরোজী  মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা এলাকার ডিএইচপি সড়ক থেকে ৫০ পিস ইয়াবা ও ২৫ পুঁড়িয়া হেরোইনসহ
তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলার গ্রামের হেলাল মাদবরের ছেলে ওয়াসিম মাদবর
(৫২), কালিকাপুর এলাকার চুন্নু মাদবরের ছেলে আরমান মাতুব্বর (২৬) এবং ছিলারচর নয়াকান্দি গ্রামের জালাল
মুন্সির ছেলে সজিব মুন্সি (৩০)।
পুলিশ জানায়, আটক ওয়াসিম মাদবরের নামে ৮টি এবং আরমান মাতুব্বরের নামে ১৪টি মাদক মামলা রয়েছে।
দীর্ঘদিন ধরে তারা পরস্পর যোগসাজশে মাদক ব্যবসা করে আসছিলেন। তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ বুধবার (১
অক্টোবর) সন্ধ্যায় ফাঁদ পেতে তাদের গ্রেফতার করে। ওই সময় তিনজন ডিবি পুলিশের কাছে মাদক বিক্রি করতে
এসে হাতেনাতে ধরা পড়ে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা অতিরিক্ত
পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাহাঙ্গীর আলম বুধবার রাত ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ
তথ্য নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক ইয়াকুব খান শিশির মারা গেছেন

Share the post

Share the postমাসুদ রেজা ফিরোজী মাদারীপুর জেলা প্রতিনিধি :মাদারীপুর থেকে প্রকাশিত দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ইয়াকুব খান শিশির বুধবার (২১ জানুয়ারি) ভোর রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল […]

মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যার বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন

Share the post

Share the postমাসুদ রেজা ফিরোজী মাদারীপুর জেলা প্রতিনিধি :মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নিহতের লাশ নিয়ে বিক্ষোভ সেই সাথে মানববন্ধন করেন স্বজন ও এলাকাবাসী। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেছেন। এসময়ে মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে দ্রুত […]