ফেরিঘাটগুলোতে ঘরমুখী মানুষের ভিড়

Share the post

৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন শুরু হবে এমন খবরে ফেরিঘাটগুলোতে বাড়তে শুরু করেছে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। সোমবার বেলা বাড়ার সাথে সাথে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়তে থাকে ঘাট এলাকায়।

সকালে মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে শুরু হয় ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়। সেসময় উপেক্ষিত হয় স্বাস্থ্যবিধি আর সামাজিক দূরত্ব। তবে শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় পদ্মা পাড়ি দিতে প্রয়োজনের অতিরিক্ত যাত্রী নিয়ে পার হয় ফেরি।

এছাড়াও জীবনের ঝুঁকি নিয়ে অনেক যাত্রী ট্রলারে পদ্মা পাড়ি দিচ্ছেন। সকাল থেকে ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় রয়েছে ৪ শতাধিক যাত্রীবাহী ছোট প্রাইভেটকার ও কয়েকশ পণ্যবাহী যানবাহন। তবে খুব বেশি যাত্রী চাপ নেই মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]