ফরিদপুরে টাস্কফোর্সের মোবাইল কোর্ট: তিন প্রতিষ্ঠানে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা

Share the post

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত টাস্কফোর্স।

মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) ফরিদপুর জেলা প্রশাসন, বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, ফরিদপুর, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে কানাইপুরের তেতুলতলা মৃগী বাজার এলাকার বিসমিল্লাহ বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, ব্রেড, কেক ও ডেকোরেটেড কেক উৎপাদন, খাদ্যে কাপড়ের রং ব্যবহার, খাদ্যের মোড়কে অগ্রিম উৎপাদন তারিখ উল্লেখ, যথাযথ পরীক্ষাগার বিশ্লেষণ ছাড়াই পুষ্টি তথ্য প্রদর্শন এবং নিম্নমানের লবণ ও পোকাযুক্ত মোরব্বা ব্যবহারের অভিযোগে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় নষ্ট মোরব্বা, কাপড়ের রং, অবৈধ মোড়কসহ বিভিন্ন পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।

এছাড়া মায়ের দোয়া ব্রেড অ্যান্ড বিস্কুট বেকারী, কানাইপুর কলেজ রোডে বিস্কুট ও ব্রেডের জন্য সিএম লাইসেন্স ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করায় বিএসটিআই আইন-২০১৮ এর ১৫(১)/২৭ ধারা অনুযায়ী ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানে পাওয়া পচা ডিমের খোসা এবং ওই ডিম ব্যবহার করে প্রস্তুত করা বিস্কুট ও ব্রেডের খামির জব্দ করে ধ্বংস করা হয়।

অপরদিকে মুসলিম ফুড, কানাইপুর কলেজ রোডে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন এবং উৎপাদনে অননুমোদিত বিভিন্ন রাসায়নিক ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পার্থ প্রতীম মন্ডল। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই ফরিদপুরের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস. এম. সোহরাব হোসেন এবং পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে ভেজাল ও নিম্নমানের খাদ্য উৎপাদন এবং ভোক্তা স্বার্থবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে বিএসটিআই ও জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]