ফরিদপুরে জুলাই শহীদ দিবস উপলক্ষে স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি

Share the post

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : জুলাই শহীদ দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে শহরের হাসিবুল হাসান লাবলু সড়কস্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।

ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন

শ্রদ্ধাঞ্জলি অর্পণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল ফরিদপুর জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, এলজিইডি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সরকারি রাজেন্দ্র কলেজ, গণপূর্ত অধিদপ্তর, আঞ্চলিক পাসপোর্ট অফিস, বিআরটিএ, বন বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ওজোপাডিকো, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান

এদিকে, দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করা হয় এবং তাঁদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়

এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্মৃতিস্তম্ভে বিভিন্ন সরকারি, বেসরকারি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ কার্যক্রম চলমান ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]