ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত, টেকসই গ্রামীণ উন্নয়নে বিআরডিবির ভূমিকার ওপর গুরুত্ব

Share the post

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১০টা ৪০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলার সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ফরিদপুরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান এবং সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আব্দুল হালিম। এ সময় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), ফরিদপুরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

আলোচনা সভায় বক্তারা বলেন, এ বছরের জাতীয় পল্লী উন্নয়ন দিবসের প্রতিপাদ্য “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ”। তারা উল্লেখ করেন, পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ড. আখতার হামিদ খানের প্রবর্তিত ‘কুমিল্লা মডেল’-এর ধারাবাহিকতায় ১৯৮২ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠান সমবায়ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক কৃষক ও ভূমিহীন জনগোষ্ঠীকে প্রশিক্ষণ, ঋণ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করে তাদের আত্মনির্ভরশীল করে তুলতে কাজ করছে।

বক্তারা টেকসই পল্লী উন্নয়ন, দারিদ্র্য হ্রাস এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিআরডিবির কার্যক্রম আরও সম্প্রসারণ ও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]