ফটিকছড়িতে দুই হাজার দুইশত পরিবারে ইফতার সামগ্রী দিলেন নারী সাংসদ

Share the post

চট্টগ্রাম ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়িতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ঘরবন্দি ও কর্মহীন অসহায় দুই হাজার ২০০ পরিবারে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী দিয়েছেন সংরক্ষিত নারী আসনের সাংসদ খাদিজাতুল আনোয়ার ওরফে সনি। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সায়েদুল আরেফিন। এসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মো. গোলাম রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন মুহুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান ছালাম উল্লাহ চৌধুরী, ফটিকছড়ি পৌরসভার মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন ও সুন্দরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহনেওয়াজ চৌধুরী ও আওয়ামী লীগ নেতা বোরহান আহমেদ উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন মুহুরী বলেন, ‘দুইটি পৌরসভা ও ১৮টি ইউনিয়নের জন্য প্রতিটি ১০০ এবং শুধু নানুপুর ইউপির ৩০০ প্যাকেট স্ব স্ব প্রতিনিধির হাতে তুলে দিয়েছেন সাংসদ খাদিজাতুল আনোয়ার। প্রতিটি প্যাকেটে ছোলা, আলু, চিড়া, সেমাই, ডাল ও চিনি রয়েছে। সুন্দরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী বলেন, ‘তার ইউনিয়নের জন্য ১০০ প্যাকেট বরাদ্ধ দিয়েছেন সাংসদ। এসব সুষ্টু ও সুন্দরভাবে বন্ঠন করা হয়েছে।’ সাংসদ খাদিজাতুল আনোয়ার বলেন, ‘করোনার প্রাদুর্ভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী উপজেলায় রমজানে কেউ যাতে খাবারের কষ্ট না করে সে জন্য নিজ উদ্যোগে দুই হাজার ২০০ কর্মহীন অসহায় মানুষদের জন্য ইফতার সামগ্রী হিসেবে বিতরণ করেছি। স্ব স্ব এলাকার প্রতিনিধির মাধ্যমে সামাজিক দুরত্ব বজায় রেখে গাড়িযোগে সবার বাড়িতে ইফতার সামগ্রী পৌছে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]