প্রকাশিত সংবাদের সংশোধনীঃ

Share the post

প্রকাশিত সংবাদের সংশোধনীঃ

গত শনিবার ২৬ জুন ২০২০ ইং ১.৫৪ মিনিটে ‍‍‌‌‌‍”সাবেক ইউপি সদস্যের ইয়াবা ব্যবসার মূল হোতা স্থানীয় যুবক ফরহাদুল ইসলাম বাচ্চু” শিরোনামে আমাদের অনলাইন নিউজ পোর্টাল channel21tvbd.com e একটি সংবাদ প্রকাশিত হয়েছিল, যা ঘন্টা দুয়েক পরেই হাইড (পোষ্ট পন্ড) করা হয়! ইতিমধ্যে এ সংবাদটি অভিযুক্ত ফরহাদুল ইসলাম বাচ্চুর দৃষ্টিগোচর হলে তিনি এ সংবাদের তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, সংবাদে প্রকাশিত তথ্যটি আমাকে ব্যবসায়িক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রি মহল মিডিয়াকে ষড়যন্ত্র মুলক ভুল তথ্য প্রদান করে আমার ও আমার পারিবারিক সুনাম ক্ষুন্ন করার জন্য করা হয়েছে। এ ধরণের কোন কর্মকাণ্ডের সাথে আমি অতীতে কখনো জড়িত ছিলাম না, এবং এখনো নাই। আমি চট্টগ্রাম মহানগরীর ঐতিহ্যবাহী শপিং মল ‘স্যানমার ওশান সিটি’র একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এ ধরণের কর্মকাণ্ডের সাথে আমি বা আমার পরিবার কখনো জড়িত ছিল না। প্রকাশিত সংবাদের তথ্য-উপাত্থে সত্যের লেশমাত্র নেই। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সঠিক তথ্য উপাস্থাপন করে প্রকৃত সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজ ও দেশ থেকে মাদক, ইয়াবা ব্যবসা নির্মূল করার জন্য আহবান জানাচ্ছি।

প্রতিবেদকের বক্তব্য:
পূর্ব প্রকাশিত সংবাদ ও সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিক্তিতে সংবাদটি প্রকাশিত হয়েছিল (যা পরে ভুল বলে প্রমানিত হয়) এতে প্রতিবেদকের নিজস্ব কোন বক্তব্য বা ব্যক্তিগত কোন আক্রোশ থেকে প্রতিবেদনটি করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]