প্যানেল মেয়র মিজানের তত্বাবধানে উপসর্গে মারা যাওয়া ব্যক্তিকে দাফন করলেন পূর্বাশার আলো ও গাউছিয়া কমিটি

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের মনার বাপের বাড়ির আবদুর রশিদ (৭০) নামের এক ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে গতকাল (৫জুন) রাতে নিজ ঘরে ইন্তেকাল করেন। আজ (৬জুন) শনিবার বোয়ালখালী পৌরসভার প্যানেল মেয়র শাহজাদা এস এম মিজানুর রহমান এর তত্বাবধানে সামাজিক সংগঠন পূর্বাশার আলো বোয়ালখালী উপজেলা শাখা এবং গাউছিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী পৌরসভা শাখার নেতৃবৃন্দদের সহযোগীতায় মৃত ব্যক্তির দাফন কাফন বেলা ১টায় সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর সোলায়মান বাবুল, সাংবাদিক আবুল ফজল বাবুল, গাউছিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ জেলার যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মদ সালাউদ্দিন।

করোনায় মৃত ব্যক্তির দাফন কাজে প্রশাসনকে সহায়তা প্রদানকল্পে গঠিত পূর্বাশার আলো বোয়ালখালী উপজেলা শাখা কমিটির মধ্যে ছিলেন সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, যুগ্ম সম্পাদক সৈয়দ আরমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান, সদস্য মামুন চৌধুরী। গাউছিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী পৌরসভা শাখার মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ নাজিম উদ্দিন, মুহাম্মদ শাহেদুল ইসলাম, মুহাম্মদ আকতার হোসেন, মুহাম্মদ রাজু রানা, মুহাম্মদ ইমন। জানাযার নামাজে ইমামতি করেন মাওলানা মুহাম্মদ আবদু রসিদ। এছাড়াও কবর খোড়ার কাজে স্থানীয়রা সহযোগিতা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]