পূর্ব পরিকল্পিতভাবে চন্দনাইশের একটি পরিবারকে হত্যাকাণ্ডের চেষ্টা

Share the post

চন্দনাইশ প্রতিনিধিঃ মানুষ কতটা জঘন্যতম হলে এই ধরনের পূর্ব পরিকল্পিত হত্যাকান্ডের কাজ করতে পারে…চট্টগ্রামের চন্দনাইশ থানার অন্তর্গত পূর্ব এলাহাবাদ কাঞ্চন্নবাদ ৫ নং ওয়ার্ড সওদাগর পাড়া গ্রামে রাত ১১ টা ২০ মিনিটে একটি অসহায় পরিবারের উপর আক্রমণ করে এবং

পরিবারের প্রত্যেককে শরীরের বিভিন্ন জাইগায় ধামা এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।এরপর পরিবারের অভিভাবক জানার পর পরেই ছুটে এসে তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা তাকেও লোহার রড দিয়ে মাথায় আঘাত করে এবং ঘটনাস্তলে দুইজন অজ্ঞান হয়ে পরে যায়।তারপর তারা সবাই মিলে দা দিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের শরীরের বিভিন্ন জাইগায় সবাইকে কুপিয়ে জখম করে।এমতাবস্থায় আক্রান্ত ব্যক্তিদের আত্মীয়

(মোঃ আহমদ হোসেন) আক্রান্ত সবাইকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের অবস্থা আশংকাজনক দেখে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করে দেন। এমতাবস্থায় আক্রান্তদের চাচা (মোঃআহমদ হোসেন) এম্বুলেন্স নিয়ে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে যান।আমার আম্মু এবং বোনদের অবস্থা এখনো আশংকাজন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক এবং তারা হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে।

যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে তারা হলেন ১/আরফ আলী (৬১) ২/তাজউদ্দীন প্রকাশ তাজু (২১) ৩/মোঃ নাছির (৩০) ৪/মোঃ ইউনুস (৪৫) ৫/মোঃ ইসহাক (৪০) ৬/ সিরাজুল ইসলাম (৩৭) ৭/রেজিয়া বেগম(৪৫) ৮/তানভী আক্তার (১৯) এই হত্যাকাণ্ডের জন্য চন্দনাইশ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় এবং দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এই ঘটনার কে সার্বিক ভাবে তদন্ত করছেন এবং উক্ত থানার অফিসার ইনচার্জ এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত হবে বলে আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]