পিরোজপুরে মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় কলেজ ছাত্র কুপিয়ে জখম

Share the post

আলী ইমাম অন্তু,পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় কলেজ ছাত্র আব্দুল্লাহ আল নোমান গাজীকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর পৌরভার ঝাটকাঠি সাহেবপাড়া  এলাকায় গাজী এন্টারপ্রাইজের ভেতরে এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুর সদর থানার ওসি মো: রবিউল ইসলাম।

মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় স্থানীয় মাদক ব্যবসায়ী মারুফ নামের এক যুবক  আব্দুল্লাহ আল নোমান গাজীকে কুপিয়েছে বলে অভিযোগ করেন নোমানের ভাই এমরান গাজী।আহত আব্দুল্লাহ আল নোমান গাজী (২২) পিরোজপুর পৌরভার ঝাটকাঠি সাহেবপাড়া  এলাকায় শাহজাহান গাজীর পুত্র এবং  পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষর্থী।

অভিযুক্ত মারুফ  (২৫) পিরোজপুর শহরের পালপাড়া এলাকার শহিদুল ইসলাম এর পুত্র আহত নোমান গাজীর ভাই এমরান গাজী জানান, কয়েক মাস পূর্বে ঝাটকাঠি সাহেবপাড়া এলাকায় মাদক ব্যবসায় করতে এলে আহত নোমান সহ স্থানীয়রা মাদক ব্যবসায়ী মারুফ ওরফে কশাই মারুফকে বাঁধা দেয়। এ সময় মারুফ প্রকাশ্যে নোমান গাজী সহ স্থানীয় কয়েজেনকে দেখে নেয়ার হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে গাজী এন্টারপ্রাইজের দোকানে হামলা চালায় এবং নোমানকে হাতে পেটে মারাত্বক ভাবে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় নোমানকে উদ্ধার করে হাতপাতালে নেয়া হয়।

পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসক ডা. স্বাগত রায় জানান, নোমানের হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং পেটে ইনজুর রয়েছে। তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ বিষয়ে অভিযুক্ত মারুফ কে তার মোবাইল ফোনে একাধিক বার কল দিলেও তিনি ফোন রিসিভ করেনি।পিরোজপুর সদর থানার ওসি মো: রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]