ইবিতে স্বতন্ত্র ডি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

Share the post
সুবংকর রায়, ইবি প্রতিনিধি : স্বতন্ত্র ধর্মতত্ত্ব অনুষদের ডি ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে।
রবিবার (১১ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবন ও অনুষদ ভবনে পরীক্ষা শুরু হয়েছে এবং পরীক্ষা শেষ হবে বেলা ১২ টায়। ‘ডি’ ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ ২২৪০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশ করবেন বলে ক্যাম্পাস সূত্রে জানা যায়।
পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক সহ প্রশাসনের সদস্যরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।
এদিকে, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পূর্বের ন্যায় নিরাপত্তার কাজে নিয়োজিত আছে কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার পুলিশ ফোর্স, র‍্যাব, গোয়েন্দা সংস্থা, ট্রাফিক ও পুলিশ। এছাড়াও শিক্ষার্থীদের সহযোগিতায় সার্বক্ষণিক নিয়োজিত আছে বিএনসিসি ও রোভার স্কাউটস গ্রুপের সদস্যরা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও রাজনেতিক ছাত্র সংগঠনের পক্ষ থেকে অভিভাবকদের বসার জন্য অভিভাবক কর্নার, পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিশুদ্ধ পানির বোতল সরবরাহ, মেডিকেল সেবা প্রদান কার্যক্রমও চলমান আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]