পাহাড়ী ঢল ও ভারী বৃষ্টিতে কক্সবাজার জেলার রামুর গর্জনিয়া-কচ্ছপিয়ার প্লাবিত! এমপি কমলের নির্দেশে তৎক্ষণাৎ আওয়ামী লীগ- যুবলীগ-ছাত্রলীগ ক্ষতিগ্রস্তদের পাশে।

Share the post

মোঃ সরওয়ার জাহান ,রামুু ( কক্সবাজার ) : হঠাৎ পাহাড়ী ঢল ও টানা বৃষ্টিতে ওই এলাকার জনসাধারণের চরম দুর্ভোগসহ কৃষকের শাক-সবজির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।প্রবল বর্ষণ অব্যাহত থাকায় ওই এলাকায় বন্যার পানি বাড়ছে। সরেজমিনে দেখা গেছে, বৃহস্পতিবার থেকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে গর্জনিয়া ইউনিয়ন, কচ্ছপিয়া ইউনিয়নে চাঁকমারকাটা, মিয়াজিপাড়া, হাজির পাড়া,বালুবাসা,তিতার পাড়া, ডিককূল,ফাক্রিকাটা, মৌলভীর কাটা,কাউয়ারখোপ ইউনিয়ন সহ আশপাশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার বিতরণ: কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও সমাজসেবক সোহেল সিকদার তৎক্ষণাৎ সংসদ ” কমলের ” নির্দেশে ক্ষতিগ্রস্ত ১শ পরিবারকে শুকনো খাবার বিতরণ করেছেন। এসময় কচ্ছপিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সোহেল সিকদার বলেন মানবতার কাজে সবসময় নিয়োজিত কচ্ছপিয়াবাসীর যেকোনো দুর্যোগে মাননীয় সংসদ জনাব আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপির নির্দেশে যেকোনো দুর্যোগে সাধারন মানুষের পাশে থাকবে আওয়ামী লীগ।

গর্জনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফেজ আহামদের সাথে কথা বলে জানাযায়, প্রতি বারের ন্যায় এই বন্যাতেও কক্সবাজার -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপির নির্দেশে পানি বন্ধী মানুষদের নিরাপদ স্থানে আনার চেষ্টা অব্যাহত রেখেছে এবং বন্যায় কবলিত মানুষের পাশে দাড়াঁনোর প্রচেষ্টায় ছাত্রলীগ – যুবলীগ বেরিয়ে পড়েছে।

নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক গর্জনিয়া ইউনিয়ন ছাত্রলীগের প্রভাবশালী ছাত্রলীগ নেতা ইকবাল হোসাইন বলেন মানবতার কাজে সবসময় নিয়োজিত ছাত্রলীগ গর্জনিয়াবাসীর যেকোনো দুর্যোগে মাননীয় সংসদ জনাব আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপির নির্দেশে যেকোনো দুর্যোগে সাধারন মানুষের পাশে থাকবে ছাত্রলীগ।

খবর নিয়ে জানাযায়, এমপি কমলের নির্দেশে গর্জনিয়া-কচ্ছপিয়ার অসংখ্য আওয়ামী লীগ- যুবলীগ- ছাত্রলীগ শুকনো খাবার, চাল-ডাল নিয়ে বন্যায় কবলিত মানুষের পাশে দাড়াঁনোর চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পানি বন্ধী মানুষদেরকে নিরাপদ স্থানে আনার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]