পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহনের চাপ বেড়েছে

Share the post

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ঘাট এলাকায় ৪ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি। কঠোর লকডাউনের খবরে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে পদ্মা-যমুনা পার হচ্ছে মানুষ।

ঘাট কর্তৃপক্ষ জানায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে রোববার (১১ এপ্রিল) রাত থেকে ঘাট এলাকায় যানবাহনের চাপ বাড়তে থাকে। সোমবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে তা ঘাটের ৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে ছোট ও মাঝারি যানবাহনের পাশাপাশি মানুষকে ট্রাকে করেও ঘরে ফিরছে মানুষ। তবে অনেকে স্বাস্থ্যবিধি মানছে না।

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজির হাট নৌরুটে ২০টি ফেরি চলাচল করছে। এ ছাড়া বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন ও যাত্রীর সংখ্যা বাড়ছে। কঠোর লকডাউনের খবরেই নানা অজুহাতে মাস্ক না পরেই গাদাদাদি করে নৌরুট পার হচ্ছেন তারা।

জরিনা বেগম নামের এক যাত্রী জানান, ঢাকাতে চা বিক্রয় করে ও ছেলে হাকারি করে চলত ভাড়ার বাসার সংসার। লকডাউনে সব বন্ধ হয়ে যাবে তাই এই ছোট ট্রাক ভাড়া করে ছেলেমেয়ে ও অসুস্থ স্বামীকে নিয়ে বাড়ি যাই। সেখানে এক বেলা খেয়ে বাচলেও ভাড়া দেয়া লাগবে না।

পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাম জানান, আমরা জরুরি যানবাহনকে অগ্রাধিকার দিচ্ছি। এ ছাড়া অন্যান্য কোনো কথা বলতে রাজি নয় তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]