পাকশি পেপার মিলের কোটি টাকার সম্পদ অবৈধভাবে বিক্রির অভিযোগ

Share the post

তালুকদার রাসেল,স্টাফ করেসপন্ডেন্ট: বন্ধ হওয়া পাকশি পেপার মিলের এমডি সিরাজুল ইসলাম ও সিকিউরিটি অফিসার গাউসের বিরুদ্ধে কোটি টাকা দামের মেশিন,পাইপ ও শতবর্ষী দামি গাছসহ অন্যান্য সম্পদ অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে। মিলের গাছসহ সকল প্রকার সম্পদ অবৈধভাবে বিক্রির বিষয়ে দূর্ণীতি মুক্ত ও নিরপেক্ষ কর্মকর্তাদের দিয়ে সুষ্ঠ তদন্ত পূর্বক দৃষ্টন্ত মূলক শাস্তির এবং প্রধান মন্ত্রীরও জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। মিলের কর্মচারী পরিবারের সদস্য পারভেজ, পাকশীর যুবলীগ নেতাদের পক্ষ থেকে মিরাজুল হাসান ও এলাকাবাসীদের দেওয়া অভিযোগ সূত্রে এসব তথ্য জানাগেছে। সূত্রমতে,পাকশী পেপার মিল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে স্থানীয় সিন্ডিকেটের সদস্যরা মিলের এমডি সিরাজুল ইসলাম ও সিকিউরিটি অফিসার গাউসের সাথে আঁতাত করে বিভিন্ন যন্ত্রাংশ, মিল থেকে পাকশী পদ্ম নদীর পন্টুন পর্যন্ত কয়েক কোটি টাকার দামি পাইপ ও অসংখ্য শতবর্ষী দামি গাছসহ অন্যান্য সম্পদ অবৈধভাবে গোপনে বিক্রি করে সরকারকে ক্ষতিগ্রস্থ করেছেন।

এরপরও গত এক সপ্তাহ আগে প্রায় ৫/৬ লাখ টাকা টাকা মূল্যের ৫ টি গাছ টেন্ডার ছাড়াই গোপনে বিক্রি করেছে। সম্প্রতি এসব মালামাল বিক্রির বিষয়ে বিভিন্ন ইলেক্ট্রনিকস্ ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশ হলেও রহস্যজনক কারণে উর্ধ্বতন কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। সকল প্রকার অভিযোগের বিষয়ে জানার জন্য পাকশী পেপার মিলে গিয়ে এমডি সিরাজুল ইসলাম ও সিকিউরিটি অফিসার গাউসের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তারা সাংবাদিকদের সাথে দেখা ও কথা বলেননি। এমনকি কোন সাংবাদিক যাতে মিলের অফিসে যেতে না পারেন সে জন্য মিল গেটের সিকিউরিটিদের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রটি মিলের গাছসহ সকল প্রকার সম্পদ অবৈধভাবে বিক্রির বিষয়ে দূর্ণীতি মুক্ত ও নিরপেক্ষ কর্মকর্তাদের দিয়ে সুষ্ঠ তদন্ত পূর্বক দৃষ্টন্ত মূলক শাস্তির দাবি করেছে। এ বিষয়ে প্রধান মন্ত্রীরও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।# ক্যাপশন: অবৈধভাবে বিক্রি করা দামি গাছ কাটা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]