পাইকগাছায় নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন

Share the post
মোঃ ফসিয়ার রহমান : পাইকগাছার মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের উদ্যোগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সভাপতি ও খুলনা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য – জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা, মোহাঃ শেখ শহীদ উল্লাহ,র নেতৃত্বে বর্নাঢ্য র‌্যালী স্মৃতি সৌধে  ৭১ এর রনাঙ্গনের বীর শহীদদের প্রতি  শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে পাঠাগার প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় পাঠাগারের সভাপতি অধ্যাপক ডা, শহীদ উল্লাহ তার বক্তব্যে বলেন এদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে যারা মেনে নিতে পারেনি তারা পরিকল্পিত ভাবে সোস্যাল মিডিয়ার মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার চেস্টা করছে। তিনি বলেন ১৯৭১ এর ৭ই মার্চ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের  ঐতাহাসিক ভাষনের পর আর নতুন করে স্বাধীনতার ঘোষনার প্রয়োজন হয়না, উক্ত ভাষনের মধ্যেই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সকল দিক নির্দেশনা উল্লেখ ছিল। এরপর ২৫ শে মার্চ রাতে গ্রেফতার হওয়ার আগে জাতির পিতা আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষনা করেন যা পরবর্তীতে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান বেতারের মাধ্যমে পাঠ করেন।
পাঠাগারের সাধারন সম্পাদক মনোরঞ্জনের বিশ্বাসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাঠাগারের সহ-সভা পতি ও উপজেলা স্বেচ্ছাস্ববক লীগের সভাপতি তৃপ্তিরঞ্জন সেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য জি এম একরামুল ইসলাম, পাঠাগাররে সহ-সভাপতি রফিকুল ইসলাম।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, ডা, প্রসান্ত মন্ডল, প্রভাষক মোমিন উদ্দীন, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, পৌরসভা ছাত্রলীগ সভাপতি আবীর আকাশ, প্রভাষক সুনীল কুমার মন্ডল, এস এম সাঈদ হাসান, বাতিঘরের সভাপতি আসলাম পারভেজ  যূবলীগ নেতা ওয়াহিদ্দুজ্জামান, রঞ্জন বিশ্বাস , আব্দুল্লাহ, শুভ মন্ডল, শেখ সাজু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]