খুলনা বিভাগীয় পর্যায়ে এসএমই পণ্যমেলা ২৭ মার্চ শুরু।

Share the post

জাহাঙ্গীর আলম মুকুল,খুলনা : বিভাগীয় পর্যায়ে এসএমই পণ্যমেলা ২৭ মার্চ থেকে ২ এপ্রিল-২০২২ পর্যন্ত খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হবে। মেলায় ৮০টি স্টলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন। এ উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা আজ (বৃহস্পতিবার) বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় জানানো হয়, ২৭ মার্চ বিকেল চারটায় সার্কিট হাউস মাঠে এসএমই মেলার উদ্বোধন করা হবে। মেলা চলাকালে প্রতিদিন মেলার মঞ্চে আলোচনা সভা, সেমিনার, উদ্যোক্তাদের জন্য সহায়ক পরামর্শ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। মেলা প্রাঙ্গণের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়োজিত থাকবে।

সভায় এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মো: আব্বাস আলী, সহকারী পুলিশ কমিশনার এসএম বায়জিদ ইবনে আকবর, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সংগঠন নাসিবের সভাপতি মোঃ ইফতেখার আলি বাবু প্রমুখ বক্তৃতা করেন,এবং উক্ত সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]