পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা

Share the post

ঢাকাইয়া সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম বলেন, পরীমনি নিজেই বাদী হয়ে মামলাটি করেছেন। যার মামলা নং ৩৮। এ মামলায় নাসির ইউ মাহমুদ এবং অমির নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চারজনকে আসামী করা হয়েছে।

তিনি আরো বলেন বলেন, সোমবার সকালে রাজধানীর রূপনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভিক্টিম পরীমনি। ঘটনার স্থান সাভার থানার অন্তর্ভুক্ত হওয়ায় রূপনগর থানায় করা লিখিত অভিযোগটি সাভার মডেল থানায় পাঠালে তা মামলায় রূপান্তর করা হয়।

এর আগে গতকাল রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে নিজের জীবন নিয়ে শঙ্কায় আছেন উল্লেখ করে প্রধানমন্ত্রীর নিকট একটি খোলা চিঠি লিখেন তিনি। এরপর সংবাদ সম্মেলন করে তার সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিস্তারিত বর্ণনা তুলে ধরেন।

এসময় তিনি বলেন, আমাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছে। আমি আমার জীবন নিয়ে শঙ্কিত। আমি মরে গেলে, মনে করবেন আমাকে হত্যা করা হয়েছে। নিজের সাথে ঘটে যাওয়া এই অপ্রীতিকর ঘটনা মেনে নিতে পারছিনা। আমি এই অন্যায়ের সুষ্ঠু বিচার দাবি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]