পটিয়ায় ছিনতাইকারী ‘কিং শরস’ আটক

Share the post

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিনভূর্ষি ইউনিয়নের খানমোহনা এলাকা থেকে ছিনতাইয়ে জড়িত একটি চক্রের মূল হোতাকে আটক করে পুলিশে দিয়েছে ভূক্তভোগী পটিয়া সাব-রেজিষ্ট্রি অফিসের সার্ভেয়ার রবিন দাশ ও স্থানীয় জনতা।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার দক্ষিনভূর্ষি ইউনিয়নের খানমোহনা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ছিনতাইকারী মুহাম্মদ সরওয়ার ওরফে সরশ প্রকাশ কিং সরশ (২২) উপজেলার দক্ষিনভূর্ষি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৌলভী রফিক আহমদের বাড়ির ফজল করিমের পুত্র।

এর আগে আগে গত শনিবার (১ জানুয়ারী) বিকেল সাড়ে ৪ টার দিকে সার্ভেয়ার রবিন পেশাগত কাজ শেষে বাড়ি ফেরার পথে দুই যুবক তার পথরোধ করে মারধর করে নগদ টাকা ও ব্যবহারের মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওইদিনই সার্ভেয়ার রবিন পটিয়া থানায় বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভূক্তভোগী সার্ভেয়ার রবিন দাশ জানান, গত শনিবার দক্ষিনভূর্ষি ইউনিয়নের রাসেল স্মৃতি পাঠাগার এলাকায় পূর্বে পরিমাপকৃত জায়গা পরিদর্শন করতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে কেচিয়াপাড়া বিনি ডাক্তারের বাড়ির সামনের রাস্তায় দুই যুবক আমার পথরোধ করে। তারা আমাকে ডিশের তার দিয়ে বেধড়ক পেটাতে থাকে। এক পর্যায়ে তারা আমার সঙ্গে থাকা নগদ টাকা ও ব্যবহারের মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। একই দিন আমি বাদী হয়ে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। আজ মঙ্গলবার সন্ধ্যায় উক্ত চিনতাইকারী চক্রের সদস্যকে চিহ্নিত করার পর স্থানীয় বাসিন্দদের সহযোগীতায় তাকে হাতেনাতে ধরে পুলিশের নিকট সোপর্দ করেছি।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, ছিনতাইয়ের কবলে পরা ভূক্তভোগী সার্ভেয়ার নিজেই ছিনতাইকারীকে হাতেনাতে ধরে পুলিশের নিকট সোপর্দ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ছিনতাইয়ের ঘটনা স্বীকার করেছে। ছিনতাইকারী চক্রটি দীর্ঘদিন ধরে কৌশলে ওই স্থানে ছিনতাই করে আসছিল। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]