নোয়াখালীতে ১২৭ ভরি স্বর্ণ চুরির ঘটনায় নারী’সহ আটক-৩, স্বর্ণ উদ্ধার

Share the post
মোঃ আরিফ হোসেন,নোয়াখালী সদর উপজেলা প্রতিনিধি নোয়াখালী সুপার মার্কেটের ‘নিলয় জুয়েলার্স’ এ চুরির ঘটনায় মোর্শেদ মহসিন ও তার স্ত্রী শিল্পী আক্তার ও আলা উদ্দিন নামের তিনজনকে আটক করেছে পুলিশ। তারা সবাই আন্তঃজেলা চোর চক্রের সদস্য। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া ১২৭ ভরি স্বর্ণের মধ্যে ৯ভরি ৪আনা ২ রত্তি ৭ পয়েন্ট স্বর্ণ জব্দ করা হয়।
রোববার দুপুর ১টায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ লিয়াকত আকবর।
পুলিশ সুপার জানান, গত ১ জানুয়ারি নোয়াখালী সুপার মার্কেটের ৪র্থ তলার নিলয় জুয়েলার্স এ ৮/১০ জনের একটি সংঘবদ্ধ দল প্রবেশ করে।
এ সময় তারা প্রতিষ্ঠানটির সাটারের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ১২৭ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। পরে এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুধারাম মডেল থানায় মামলা দায়ের করে। এ ঘটনার সিসি টিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযানে নামে পুলিশের একাধিক দল তাদের গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]