মোঃ আরিফ হোসেন।,নোয়াখালী জেলা সদর উপজেলা প্রতিনিধি: নোয়াখালীতে অভিযানের সময় ১০/১১/২০২৫ খ্রিঃ, ০৯:০০-১০:০০ ঘটিকা ঘটনাস্থলে সুধারাম মডেল থানাধীন চট্টগ্রাম হইতে নোয়াখালী সোনাপুর মহাসড়কস্থ হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে মহাসড়কের উপর চট্টগ্রাম–নোয়াখালীগামী বাঁধন নামীয় (রেজিঃ নম্বরঃ ঢাকা মেট্রো-ব-১২-১৪৬৫) যাত্রীবাহী বাসের ভিতর।
মোঃ আনাছ (২১), পিতাঃ মৃত.কামাল হোচন, মাতাঃ দিলদার বেগম,মোঃ ইসমাঈল (২৫), পিতাঃ মৃত.নুর বশর, মাতাঃ হাসিনা বেগম,
উভয়ের ঠিকানাঃ কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প নং-০৬, সি – ব্লক, শেড নং C-2, সাইড মাঝি নুরে আলম (০১৬০৪০২২৪৪০), হেড মাঝি জুবায়ের, থানাঃ উখিয়া, জেলাঃকক্সবাজার। ইয়াবা ট্যাবলেট- ২৯০০ (দুই হাজার নয়শতো ) পিস, বাটন মোবাইল ০১ টি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মোঃ আনাছ ও ইসমাঈল জানায়, তাঁরা দীর্ঘদিন যাবৎ অবৈধ ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নোয়াখালীর বিভিন্ন মাদক কারবারীর নিকট সরবরাহ করে থাকে।
গ্রেফতারকৃত আসামী মোঃ আনাচ (২১) এবং মোঃ ইসমাইল (২৫), এর বিরুদ্ধে পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত-২০২০) এর ৩৬(১) সারনির ক্রমিক নং-১০(খ), এবং ৪১ ধারা মোতাবেক ০১টি নিয়মিত মামলা দায়ের করেছেন।

