নেত্রকোনার মোহনগঞ্জে স্বেচ্চাসেবী সংগঠন ‘মানবতার দিশারী’র আত্ম প্রকাশ

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মোহনগঞ্জে ‘মানবতার দিশারী’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ করেছে। প্রথম দিনেই তারা বিভিন্ন সেবামূলক কাজ শুরু করে।সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ সংগঠনটির আত্মপ্রকাশ হয়।
 শিক্ষার্থীদের সমন্বয়ে গড়ে ওঠা এ সংগঠনটি প্রথম দিনেই কয়েকটি বিদ্যালয় ও মাদ্রাসার  শিক্ষার্থীসহ পথচারীদের মাঝে পাঁচশত মাস্ক বিতরণ এবং একজন বিধবা অসহায় নারীকে চাল, ডালসহ বিভিন্ন খাদ্য  সামগ্রী দেওয়া হয়।
করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অবসয় সময়ে সমাজের জন্য ইতিবাচক কিছু করার প্রত্যয় নিয়ে এ সংগঠনটি করা হয়েছে বলে জানান এর সদ্যরা।
কয়েক মাস ধরে এলাকার শিক্ষার্থীরা নিজেদের মধ্যে ভার্চুয়ালি যোগাযোগ করে এই উদ্যোগ নেয়। এ সংগঠনটি শুধু উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের ২৯টি গ্রামের বিভিন্ন মানুষের কল্যাণে কাজ করবে। সংগঠনের সদস্যরা সবাই একই ইউনিয়নের।
কার্যক্রম পরিচালনার জন্য সাত সদস্যর একটি কার্যকরী কমিটি করা হয়েছে। এতে  মোট ৫৫ জন সদস্য রয়েছে। সময়ের সাথে সাথে আরও সদস্য যোগ হবে বলেও তাদের আশাবাদ।
এতে  মহসিন আলম তানভীরকে সভাপতি ও আবু হানিফকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া  জাহাঙ্গীর আলম, রব্বানি হাসান রকি, সৈয়দ নাঈম ইসলাম,  মো. পিয়াস, পিয়াস আহমেদ, আমিনুল ইসলাম, শাহীন আহমেদ, খান তুষার, সাইকুল ইসলাম, বিজয় আহমেদ, রবিউল্লাহ রবি ও হিমেল সরকারসহ অন্যান্যরা।
সংগঠনের সভাপতি মহসিন আলম তানভীর জানায়, করোনাকালীন আমরা শিক্ষার্থীরা মিলে এলাকার  মানুষের কল্যাণে কিছু করার জন্য এই সংগঠনটি করা হয়েছে। এই সমাজ আমাদের সুন্দর ভাবে বেড়ে উঠতে সহায়তা করেছে।  তাই সমাজের কাছে আমাদের ঋণ আছে। দায়বদ্ধতা থেকেই আমাদের এই প্রয়াস।
সাধারণ সম্পাদক আবু হানিফ জানায়, সমাজের কল্যাণে কাজ করা ও অসহায় দরিদ্রদের সহায়তা করাই এই সংগঠনের মূল উদ্দেশ্য।
স্বেচ্ছাসেবী এই সংগঠনটির বিষয়ে বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের চেয়ারম্যান মো. সোহাগ তালুকদার বলেন, ওদের এমন সমাজ কল্যাণমূলক চেষ্টার বিষয়ে জেনে খুবই খুশি হয়েছি। তরুণরাই আাগামীর ভবিষ্যৎ। তারা তাদের কাজ চালিয়ে যাক, যত রকমের সহায়তা দরকার সাধ্য অনুযায়ী সবটুকু করবো।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহম্মেদ আকুঞ্জি বলেন,  তরুণ শিক্ষার্থীরা মিলে সমাজ কল্যাণমূলক সংঠন করেছে এটা খুবই আশার কথা। এতে শুরু থেকেই তাদের মধ্যে মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম তৈরি হবে। আমরা সবসময় তাদের ভাল কাজের অনুপ্রেরণা দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]