নেত্রকোনার মোহনগঞ্জে নারায়ণ পাল নামে এক ব্যবসায়ী খুন

Share the post
সোহেল খান দুর্জয়, নেত্রকোনা : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বসুন্ধরা মোড় এলাকায় নারায়ণ পাল (৪০) নামে এক মনোহারি ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ৯টা থেকে ১১টার মধ্যে।
এদিকে জানা যায়, নিহত নারায়ণ পাল মোহনগঞ্জ পৌরসভার রাউত পাড়া এলাকার নিরো পালের ছেলে। তিনি বসুন্ধরা মোড়ে ‘নারায়ণ স্টোর’ নামে ব্যবসা প্রতিষ্ঠানটি চালাচ্ছিলেন।
এবিষয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, মোহনগঞ্জ পৌরসভার উত্তর দৌলতপুর এলাকার বসুন্ধরা মোড়ে নারায়ণ পালের দোকানে সোমবার দিবাগত রাত ১১টার দিকে নারায়ণ পালের গলা কাটা রক্তাক্ত মরদেহ দেখতে পান একজন ক্রেতা।
এসময় আশপাশের দোকানসমূহ বন্ধ থাকায় ওই ক্রেতা জোরে চিৎকার করে লোকজন ডাকেন এবং তার ডাক শুনে অনেকেই আসেন। পরে লোকজন এসে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করার পর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এবিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, ঘটনার রহস্য উন্মোচনের জন্য ‘আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানে থাকা সিসিটিভি ফুটেজ চেক করাসহ তদন্ত চলছে। মামলার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]