কমল নগরে স্ত্রীকে ঘুমে রেখে স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

Share the post
 কবির হোসেন রাকিব, কমলনগর প্রতিনিধি লক্ষীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে স্ত্রীকে ঘুমে রেখে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মো. জাবেদ (২৬) নামের এক যুবক। সোমবার (৬ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার চরমার্টিন ইউনিয়নের মধ্যচর মার্টিন গ্রামে টুমচরওয়ালাগো বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মো. জাবেদ ওই এলাকার মৃত হাফিজ উল্লার ছেলে। তিনি পেশায় গাড়িচালক ছিলেন। তার এক বছর বয়সের একজন সন্তান রয়েছে। স্বামীর এমন মৃত্যুতে শিশু সন্তানকে কোলে নিয়ে আহাজারি করছেন স্ত্রী সুমাইয়া বেগম।
এ ব্যাপারে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম  বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ফাঁসিতে ঝুলে মৃত্যু ধারণা করা হলেও পরিবারের কথাবার্তায় রহস্য থাকায় লাশ ময়নাতদন্তে জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]