নেত্রকোনার কলমাকান্দায় গলায় রশি প্যাঁচানো ২ সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনা কলমাকান্দা উপজেলায় গলায় প্লাস্টিকের (নাইলন) রশি প্যাঁচানো ইতি রানী দাস (৩৩) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মৃত দুই সন্তানের জননী ইতি রানী উপজেলার মনতলা এলাকার দিনমজুর সুবল চন্দ্র দাসের স্ত্রী।বুধবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে মৃতদেহ ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা এটি আত্মহত্যা। (বুধবার) ভোর ৫টা থেকে ৬টার মধ্যে যে কোন সময়ে মনতলা (উব্দাখালী) ব্রীজের কাছে একটি পরিত্যাক্ত ঘরের ধরণার সাথে ঝুলে ‍ভুক্তভোগী আত্মহত্যা করে থাকতে পারেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইতি রানী দাস দুই সন্তানের জননী এবং তার স্বামী দিনমজুরী কাজ করেন। স্বামী ও সন্তানদের নিয়ে মনতলা (উব্দাখালী) ব্রীজের কাছে একটি ছাপড়া ঘরে থাকতেন ইতি রানী। আর্থিক টানাপোড়নে ভুক্তভোগী আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, মৃতদেহের বিভিন্ন আলামত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভুক্তভোগী আত্মহত্যা করেছেন। মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দুপুরের দিকে ময়নাতদন্তর জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]