নেত্রকোনায় সিধলী রাস্তা সংস্কারের দাবীতে জনতার সমাবেশ ও মানববন্ধন

Share the post
সোহেল খান দুর্জয় নেত্রকোনা : নেত্রকোণায় মেদনী থেকে সিধলী পর্যন্ত রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে জেলা প্রেসক্লাবের সামনে সড়কে জনতার সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ অক্টোবর) বেলা ১১ টার সময় মানববন্ধনে শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত ছিলেন। “এসময় তারা বলেন, ভোগান্তি আর নয় আর নয়”, “ট্যাক্স দিচ্ছি নিয়মিত রাস্তা চাই উন্নত”, “চাচা রাস্তাঘাট ভাঙা কেন,উন্নয়ন কোথায়? ঐই কিরে রাস্তাঘাট তো ভাঙা ভাঙা” প্রভূতি ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে ছিলেন তারা।
এসময় উক্ত জনতার সমাবেশ ও মানববন্ধনে বক্তারা বলেন,”আমাদের একটাই দাবী অতি শিগ্রই এই রাস্তা সংস্কার করুন। পুরো রাস্তা যাতায়াত অনুপযোগী। যার দরুণ পুরো ভঙ্গুর ও নাজেহাল অবস্থায় পরিণত হয়। মেদনী থেকে সিধলী যেতে যেখানে মাত্র ৩০ মিনিট সময়ের প্রয়োজন কিন্তু সড়কের ভঙ্গুর অবস্থার জন্য এক ঘন্টার অধিক সময় লাগে। তাছাড়া অসুস্থ,বৃদ্ধ এবং আমাদেরও অত্যধিক ঝাঁকির কারণে জীবন ওষ্ঠাগত,ভাঙা রাস্তায় প্রতিনিয়ত হচ্ছে মারাত্মক অ্যাকসিডেন্ট।
এসময় মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. কিবরিয়া চৌধুরী হেলিম,নেত্রকোনা জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজুল্লাহ চৌধুরী জুয়েল, সহকারী অধ্যাপক মোহাম্মদ ওলিউল্লাহ, বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগের সভাপতি মাহমুদুল হাসান শামীম তালুকদার, ৯০ এর গণঅভ্যুত্থানের বীর সেনানী কাজী শফিউল আলম চৌধুরী জুয়েল, আদর্শ নগর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রভাষক মাহমুদুল্লাহ চৌধুরী সোহেল, নেত্রকোনা সদর উপজেলা শাখার জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মুহাম্মদ তাহের কাসেমী, সাংবাদিক সফিকুল ইসলাম কুদ্দুস, হাবিবুর রহমান হাবিব, শেখ সারোয়ার, মোঃ সাখাওয়াত হোসেন, শফিকুল ইসলাম, সাংবাদিক মোনায়েম খান, সোহেল খান দুর্জয়, সরকারি শিক্ষক গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট রুবিনা নাসরিন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি নেত্রকোনা জেলা শাখার সভাপতি সজীব সরকার রতন, সাংবাদিক আসাদ তালুকদার, সহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]