খুলনা রেঞ্জের দুর্গাপূজায় প্রধান ফোকাল পয়েন্ট কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি, শেখ জয়নুদ্দীন, পিপিএম।

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না , সাতক্ষীরা প্রতিবেদক:শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন করা ও আইন শৃঙ্খলা রক্ষার্থে জনাব শেখ জয়নুদ্দীন, পিপিএম, অতিরিক্ত ডিআইজি, খুলনা রেঞ্জকে ফোকাল পয়েন্ট কর্মকর্তা করে দায়িত্ব প্রদান করেছেন রেঞ্জ ডিআইজি জনাব মোঃ রেজাউল হক, পিপিএম। এবারের শারদীয় দুর্গাপূজায় খুলনা রেঞ্জের ১০ (দশ)টি জেলায় মোট ৪৭০২টি ম-পে পূজা উদযাপিত হচ্ছে। শারদীয় দুর্গাপূজা নির্বিঘেœ উদযাপন ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য প্রতিটি ম-পে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ দিনে ও রাতে টহলের মাধ্যমে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
 খুলনা রেঞ্জে পূজা শুরু হতে শেষ পর্যন্ত দুস্কৃতিকারী কর্তৃক পূজা কেন্দ্রিক কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে এবং আইন-শৃঙ্খলা স্বাভাবিক রেখে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায় উৎসাহ উদ্দীপনার সাথে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারে সেজন্য অতিরিক্ত ডিআইজি জনাব শেখ জয়নুদ্দীন, পিপিএম, ফোকাল পয়েন্ট কর্মকর্তা এর অধীনে স্ব স্ব জেলার পুলিশ সুপারকে অবজারভার ও স্ব স্ব থানার অফিসার ইনচার্জকে রেসপ-ার হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে। ফোকাল পয়েন্ট কর্মকর্তা জনাব শেখ জয়নুদ্দীন, পিপিএম, অতিরিক্ত ডিআইজি, খুলনা রেঞ্জ এ সংক্রান্তে সার্বক্ষণিক মনিটরিং করছেন এবং আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য স্ব স্ব জেলার পুলিশ সুপারকে অবজারভার ও স্ব স্ব থানার অফিসার ইনচার্জকে রেসপ-ার হিসেবে দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য নি¤েœাক্ত দিক-নির্দেশনা প্রদান করছেন- সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিভিন্ন ধর্মের গণ্য-মান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারণের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা, পূজা চলাকালে হাউজি, জুয়া, আতশবাজি ও পটকা ফুটানো বন্ধ করা, মাদকের ব্যবহার, ইভটিজিং ও ছিনতাই প্রতিরোধের ব্যবস্থা করা, সকল সময়ে কেন্দ্রীয় ও স্থানীয় পূজা উদযাপন কমিটির সাথে যোগাযোগ ও সমন্বয় রাখা, বিসর্জনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে সতর্ক দৃষ্টি রাখা ইত্যাদি। দুস্কৃতিকারী কর্তৃক উল্লিখিত যে কোন কর্মকা- কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানের নজরে আসলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফোকাল পয়েন্ট কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি, খুলনা রেঞ্জ, মোবাইল নম্বর-০১৩২০১৩৯৮০৪, অবজারভার-পুলিশ সুপার, খুলনা, মোবা-০১৩২০১৪০১০০, পুলিশ সুপার বাগেরহাট, মোবা-০১৩২০১৪১১০০, পুলিশ সুপার সাতক্ষীরা, মোবা-০১৩২০১৪২১০০, পুলিশ সুপার যশোর, মোবা-০১৩২০১৪৩১০০, পুলিশ সুপার ঝিনাইদহ, মোবা-০১৩২০১৪৪১০০, পুলিশ সুপার মাগুরা, মোবা-০১৩২০১৪৫১০০, পুলিশ সুপার নড়াইল, মোবা-০১৩২০১৪৬১০০, পুলিশ সুপার কুষ্টিয়া, মোবা-০১৩২০১৪৭১০০, পুলিশ সুপার চুয়াডাঙ্গা, মোবা-০১৩২০১৪৮১০০, পুলিশ সুপার মেহেরপুর, মোবা-০১৩২০১৪৯১০০ নম্বরে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তালায় ইজিবাইক উল্টে চালকসহ ৫ বৃত্তি পরিক্ষার্থী আহত

Share the post

Share the postসাঈদ সম্রাট সাতক্ষীরা তালা প্রতিনিধি:তালা উপজেলার খেশরা ইউনিয়নে  ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে ৫ জন প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী আহত হয়েছে। এসময় আহত হয়েছে ইজিবাইক চালক। শনিবার (১৮ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার তালা-হরিহর সড়কের শালিখা কলেজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই উপজেলার মুড়াগাছা গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে গেলে দেখা যায় যে, মুড়াগাছা ৫২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের […]

সাতক্ষীরার তালায় শিশুদের হাম -রুবেলা প্রতিরোধ টিকাদান ক্যাম্পেইন ২০২৬  উপলক্ষে মত বিনিময়ে 

Share the post

Share the postসাঈদ সম্রাট (সাতক্ষীরা তালা প্রতিনিধি):সাতক্ষীরা তালায় ইপিআই কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, WHO শিশুদের হাম রুবেলা প্রতিরোধে আসন্ন “হাম- রুবেলা” টিকা দান ক্যাম্পেইন ২০২৬ কার্যক্রম সাফল্যমন্ডিত করতে উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন পূর্বে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৬ এপ্রিল ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা […]