নেত্রকোনায় নাশকতা মামলায় সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা রাসেল গ্রেফতার

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা : নেত্রকোনার বিএনপি দলীয় জেলা কার্যালয় ভাংচুর ও নাশকতা মামলায় সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা সৈয়দ ওয়াসিউল্লাহ্ রাসেলকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ জুন) তাকে আদালতে প্রেরণের কথা জানায় পুলিশ। এরআগে গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উত্তর সাতপাই এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃত সৈয়দ ওয়াসিউল্লাহ্ রাসেল ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পদে দ্বায়িত্বরত ছিলেন। বর্তমানে আওয়ামীলীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও রাসেল তা অমান্য করে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে আসছিলেন। তাছাড়া শুক্রবার সকালে হওয়া আওয়ামীলীগের মিছিলে সৈয়দ ওয়াসিউল্লাহ্ রাসেল পরোক্ষভাবে জড়িত ছিল বলেও জানায় পুলিশ।
এব্যাপারে নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম জানান, সৈয়দ ওয়াসিউল্লাহ্ রাসেলকে বিগত আওয়ামীলীগ সরকারের আমলে বিএনপি কার্যালয় ভাংচুর ও নাশকতার ঘটনায় পরবর্তীতে দায়ের করা মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]