ধামরাইয়ে সাদ হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেফতার

Share the post
আবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র- জনতার আন্দো লনে ধামরাইয়ের কলেজছাত্র সাদহত্যা মামলার এজাহার ভুক্ত আসামী আওয়ামী লীগের নেতা ও ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আবু সাঈদকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।
শুক্রবার (২০জুন) রাতে আশুলিয়া থানার নবীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আবু সাঈদ ধামরাই উপজেলার পৌরসভার ৯নং ওয়ার্ডের ছয়বাড়িয়া এলকার বাসিন্দা। তিনি ধামরাই উপজেলা আওয়ামী লীগের উপ দেষ্টা পরিষদের সদস্য। তিনি ৯নং ওয়ার্ডের কয়েকবারের নির্বাচিত সাবেক কাউন্সিলর। সে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাদ হত্যা মামলার ১৯নং আসামী।
আবু সাঈদ ধামরাই উপজেলা পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। তিনি বর্তমানে সাভার এলাকায় আত্মগোপনে ছিলেন। ধামরাই থানা পুলিশ জানায়,বৈষম্যবিরোধী ছাত্র- জনতার আন্দোলনে নিহত সাদের নানার দায়ের করা মামলার এজাহার ভুক্ত আসামী। সে আওয়ামী লীগের নেতা ও সাবেক কাউন্সিলর আবু সাঈদের নামে সাদ হত্যা মামলা হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেনএকজন । ২০জুন শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন পুলিশ। পরে তাকে ধামরাই থানায় নিয়ে আসা হয়।
এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, বৈষম্যবিরোধী ছাত্র- জনতার আন্দোলনে সাদ হত্যার এজাভুক্ত আসামী আবু সাঈদ। মামলা হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিল।  তথ্য প্রযুক্তি ব্যবহার করে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার  নবীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনি বার(২১জুন) সকালে তাকে ৭দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]