নেত্রকোনায় ডিবি পুলিশের অভিযানে ১৭৬০ কেজি ভারতীয় ফুচকা ও ৭৮০ কেজি জিরা জব্দ

Share the post
সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধ পথে আসা ১৭৬০ কেজি ভারতীয় ফুচকা ও ৭৮০ কেজি জিরা জব্দ করেছে। নেত্রকোনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ এর অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম স্যারের সার্বিক দিক নির্দেশনায় ডিবি’র এস আই মোঃ আব্দুল জলিল এর নেতৃত্বে একটি চৌকস টিম সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নেত্রকোনা জেলা শহরের কুরপাড় এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে শুল্ক কর ফাঁকি দিয়ে সীমান্ত পথে ভারত থেকে আনা ১৭৬০ কেজি ভারতীয় ফুচকা ও ৭৮০ কেজি জিরা জব্দ করে।
এ সময় চোরাচালানের সাথে জড়িত থাকায় ২ চোরা কারবারিকে আটক করা হয়। আটককৃত চোরাকারবারিরা হলেন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের তীতখলা কারীবাড়ী গ্রামের মৃত আবুল হাসানের পুত্র রিপন মিয়া(২৫) ও নেত্রকোনা জেলার সদর উপজেলার পশ্চিম মেদনী গ্রামের মোঃ লিয়াকত আলীর পুত্র মোঃ জসিম উদ্দিন (৩৫)। এ ব্যাপারে ডিবি’র এস আই মোঃ আব্দুল জলিল বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে বিকালে আসামিদেরকে আদালতে সোপর্দ করার পর বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]