আশুলিয়ার  বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ

Share the post
 শামিম বেপারী সাভার আশুলিয়া:ঢাকার আশুলিয়া থানাধীন শিমুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি ফেসবুক আইডি থেকে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি ও তার সমর্থকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে ফেসবুকে কিছু পোস্ট ও মন্তব্যে কামরুল হাসানকে জড়িয়ে নানা অভিযোগ তোলা হচ্ছে। এসব পোস্ট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে কামরুল হাসান অভিযোগ করে বলেন, একটি মহল পরিকল্পিতভাবে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ফেসবুকে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন এবং জনগণের পাশে থাকার চেষ্টা করছেন। কিন্তু একটি স্বার্থান্বেষী চক্র তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে।
তিনি আরও বলেন, “ফেসবুকে যে ধরনের মিথ্যা তথ্য প্রচার করা হচ্ছে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এসব অপপ্রচারের বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রয়োজনে যারা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে স্থানীয় কয়েকজন নেতাকর্মী বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ বা ব্যক্তিগত বিরোধের জের ধরে সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে অনেক সময় উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হয়। বিষয়টি খতিয়ে দেখে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন তারা।
তবে এ ঘটনায় এখনো পর্যন্ত সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা চললেও অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

আশুলিয়ায় বাস–মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, চালক পলাতক।

Share the post

Share the postশামীম বেপারী সাভার আশুলিয়া প্রতিনিধি: ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল প্রায় ৮টা ৪৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত অপরজনকে হাসপাতালে নেওয়ার পথে প্রাণ হারান। সরে জমিনে গিয়ে দেখা যায় , রাজধানী […]

সাভারে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

Share the post

Share the post‎ মাহমুদুল ইসলাম সাগর‎ সাভার উপজেলা প্রতিনিধি:ঢাকার সাভারের জোড়পুল এলাকায় একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সন্দেহজনক এক কার্যক্রম। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ মারুফ হোসেন (৩১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। তবে প্রশ্ন উঠেছে—তিনি কি একাই, নাকি এর পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র? ‎ ‎পুলিশ […]