নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বিএনপি, আওয়ামী লীগের অভিযোগ

Share the post

ডেস্ক নিউজ:

নানা ধরণের অভিযোগ তুলে সিটি করপোরেশন নির্বাচনকে বিএনপি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।

আজ ২৭ জানুয়ারি দুপুরে বহদ্দারহাটে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয়ে ব্রিফিংয়ে এমন অভিযোগ করেন তিনি। ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল বলেন, সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে গিয়েছি। ভোটারদের সঙ্গে কথা বলেছি। ভোটাররা ভোট দিতে উৎসাহ নিয়ে কেন্দ্রে আসছেন।

তিনি অভিযোগ করেন, বিএনপির কর্মীরা বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা করেছে। বিভিন্ন কেন্দ্র থেকে আমাদের কাছে তথ্য আসছে। বিএনপির এতো ষড়যন্ত্রের পরও আমরা ভোটে রয়েছি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে আমরা বিশ্বাসী।
ইব্রাহিম হোসেন চৌধুরী আরো  বলেন: পুলিশ লাইন্স স্কুল কেন্দ্রে বিএনপির কর্মীরা মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের ছেলে তানভীর ফয়সাল ইভানকে মারধর করেছে।
তবে কয়েকটি ভোটকেন্দ্রে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]