মোঃ নুর আলম আজাদ,গাইবান্ধা প্রতিনিধি : বাসদ মার্কসবাদী নেতা গোলাম সাদেক লেবুসহ সকল নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে গতকাল রোববার বাংলাদেশ ¶েত মজুর ও কৃষক সংগঠন
গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরে একটি বি¶োভ মিছিল বের হয়ে
বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সংগঠনের জেলা কার্যালয়ের সামনে ¶েতমজুর ও কৃষক সংগঠন সদর উপজেলা
সভাপতি কৃষক নেতা কমরেড গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে বিক্ষোভ
মিছিল পূর্ব সং¶িপ্ত এক সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা
আহŸায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, বাংলাদেশ ¶েতমজুর ও কৃষক
সংগঠন সদর উপজেলার সাধারণ স¤পাদক মাহাবুর রহমান খোকা, কাজী আবু
রাহেন শফিউল্যাহ খোকন, নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমূখ।
বক্তারা কৃষক নেতা কমরেড গোলাম সাদেক লেবুসহ সকল নেতা কর্মীদের
বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, সার, ডিজেল, কীটনাশকসহ সকল
কৃষি উপকরণের দাম কমানো, বিএডিসিকে পুরোপুরি সচল করা, চাল, ডাল,
ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য কমানো, ওএমএস এবং
টিসিবির কার্যক্রম বাড়ানোর জোর দাবি জানান। সেইসাথে কৃষকের নামে
সার্টিফিকেট মামলা প্রত্যাহার এবং সহজ শর্তে কৃষি ঋণ প্রদানেরও দাবি
জানান। বক্তারা আরও বলেন, সারাদেশে যখন মানুষ দ্রব্যমূল্যের যাঁতাকলে জীবনযাপন
করছে, মানুষের আয়ের তুলনায় বাজারে জিনিসপত্রের দাম কয়েকগুণ বেড়েছে,
মানুষ যখন দিশেহারা সেইসময় বর্তমান সরকার একের পর এক জিনিসপত্রের মূল্য
বৃদ্ধি করে চলেছে। মানুষ যেন সরকারের সমালোচনা করতে না পারে তার জন্য
নানান ফর্মে সংবিধান লংঘন করে কালাকানুন তৈরি করছে।
তাই বক্তারা এই সরকারের ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ বাতিল, ইউনিয়ন
¯^াস্থ্য কেন্দ্রে এমবিবিএস ডাক্তার, পর্যাপ্ত ঔষধ, বিদ্যুতের দাম বাড়ানো এবং
হয়রানি বন্ধের যথাযথ পদ¶েপ গ্রহণে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

