নিজের পকেটের টাকা খরচ করে নিজ হাতে মাস্ক বানিয়ে গ্রামের বৃদ্ধ মানুষের বাড়ি গিয়ে দিয়ে আসছেন নিজেই

Share the post

নিজস্ব প্রতিবেদকঃ মানুষটির নাম “খালেদ রহমান কচি”। পেশা একজন নিম্ন আয়ের ব্যাবসায়ী। যশোরের বাঘারপাড়ার ক্ষেত্রপালা গ্রামের বাসিন্দা তিনি। সীমিত আয় নিয়েই করোনার সাথে যুদ্ধ করে চলেছেন মানুষটি। হয়ত ৫০, ১০০ টাকায় মাস্ক কিনে দেওয়ার সামর্থ নেই তার । তবুও আছে বুক ভরা উদারতা আর মানুষের প্রতি ভালোবাসা। তাই নিজের পকেটের টাকা দিয়ে কিনেছেন ইলাস্টিক ও শপিং ব্যাগ । ঘরে বসে বানিয়ে চলেছেন কয়েকশো মাস্ক। সেগুলা আবার জীবানু মুক্ত করতে ডেটল দিয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিচ্ছেন। সেই মাস্কগুলা গ্রামের বৃদ্ধ মানুষের বাড়ি গিয়ে বিনামূল্যে দিয়ে আসছেন নিজেই। তার বাবা ছিলেন একাত্তরে যশোর থেকে প্রকাশিত “সাপ্তাহিক মাতৃভূমি” পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুস সালাম। করেছেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। এই পত্রিকার মাধ্যমেই ১৯৭১ সালের ২৩ মার্চ প্রথম স্বাধীনতার ঘোষনার সংবাদ ছাপা হয়েছিল। যদিও মুক্তিযুদ্ধ পরিচয় কাজে লাগিয়ে আর দশটা পরিবারের মত তারা ভাগ্য বদলাতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

খুলনায় আবাসিক হোটেল থেকে ৯ জন আটক।

Share the post

Share the postআব্দুর রাজ্জাক রাজুঃ স্টাফ রিপোর্টারঃখুলনা সদর থানায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৯জন কে আটক করেছে পুলিশ গতকাল সকাল ১০ঘটিকায় আবাসিক হোটেল আরাফাত ইন্টারন্যাশনালে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১) খাদিজা পারভীন(৩৬) পিতা মৃত আঃ আজিজ সাং জাব্দিপুর থানা খানজাহান আলী,২) সুলতানা আক্তার (১৯) পিতা আবুল কালাম সাং রামনগর থানা রপসা […]

বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের চাপায় যুবক নিহত

Share the post

Share the postএ এইচ নান্টু, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে মালবাহী ট্রাকের ধাক্কায় অন্য ট্রাকের সহযোগী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানজু শেখ (১৮) গোপালগঞ্জ সদরের খেলনা এলাকার ট্রাক চালক ইকবাল শেখের ছেলে। ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার মোল্লা মনিরুজ্জামান জানান, ট্রাক চালক ইকবাল শেখ বাগেরহাটের […]