নাসির গ্রেপ্তার

Share the post

ক্রিকেটার নাসির হোসেনের বিয়ে, প্রেম নিয়ে সারা দেশে চলছে আলোচনা। এরমধ্যেই নারী কেলেঙ্কারিতে আরেক নাসির উদ্দিন বুলবুলকে গণভবন এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তার হওয়া নাসির উদ্দিন নামের ব্যক্তি এক মেয়ের বাবার সাথে এসএসএফ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করেন।এর আগে প্রতারণার অভিযোগে শেরেবাংলা নগর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ধনী পরিবারের মেয়েদের টার্গেট করে নানান পরিচয়ে প্রতারণা চালিয়ে আসছিলেন নাসির উদ্দিন বুলবুল। একেক বার একেক পরিচয়। কখনো এসএসএফ’র সহকারী পরিচালক আবার কখনো বড় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা। বিভিন্ন জায়গায় এমন পরিচয় দিতেন পাবনার নাসির।

অতঃপর এক মেয়ের বাবার সাথে এসএসএফ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতে গিয়ে ধরা পড়লেন নাসির। সাথে তার সহযোগী মনির হোসেনকেও গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২১ ফেব্রুয়ারি) বিকালে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশিদ তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, নাসির আসলে একজন প্রতারক। তিনি নিজেকে কখনো এসএসএফ’র সহাকারী পরিচালক, আবার কখনো নামি-দামি কোম্পানির কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করতেন। নিজের বিলাসবহুল জীবন বোঝানোর জন্য একেকদিন একেক পোশাক পড়তেন। আলাদা আলাদা ঘড়ি ব্যবহার করতেন। এমন পোশাক-আশাক ব্যবহার করে উচ্চবিত্ত পরিবারের মেয়েদের ফাঁদে ফেলে তাদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন নাসির।ডিসি হারুনুর রশিদ আরও বলেন, এক মেয়ের বাবার সাথে এসএসএফ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করার সময় তাকে গ্রেপ্তার করা হয়। আর দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন নাসির। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে আরও কিছু তথ্য জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]