নাটোরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার শরিফুল রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, সিভিল সার্জন ডা. মশিউর রহমানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, স্কাউট সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, তামাক ও নিকোটিনের ব্যবহার শুধু ব্যক্তির স্বাস্থ্য নয়, পরিবার ও সমাজের জন্যও মারাত্মক হুমকি। তামাকজনিত কারণে ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক ও ফুসফুসের নানা জটিল রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। এছাড়া পরোক্ষ ধূমপানের কারণে শিশু ও পরিবারের অন্যান্য সদস্যরাও ক্ষতিগ্রস্ত হন।
বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সচেতনতা বৃদ্ধি, তামাকবিরোধী আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা জরুরি। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুস্থ ও তামাকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

