দুর্গাপুরে বিশ্ব রক্তদাতা দিবস পালিত

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব রক্তদাতা দিবস। দিবসটি উপলক্ষে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে রবিবার (১৪ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবকরা দুর্গাপুরে একটি আধুনিক ব্লাড ব্যাংক স্থাপনের দাবি জানান।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয় এবং উপজেলার বিভিন্ন গ্রুপে সর্বোচ্চ রক্তদাতাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরির পরিচালক পরাগ রিছিল, উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, দুর্গাপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম তালুকদার, দুর্গাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ এবং দুর্গাপুর সাংবাদিক সমিতির আহ্বায়ক কবি সজীম শাইন।

বক্তারা বলেন, মানবসেবায় দুর্গাপুরে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশন। মুমূর্ষু রোগীদের জরুরি মুহূর্তে রক্ত সরবরাহের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি এলাকার মানুষের প্রশংসা অর্জন করে যাচ্ছে দীর্ঘদিন ধরে।

তারা আরও বলেন, মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডকে আরও বেগবান করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসা প্রয়োজন। এসময় উপস্থিত সকলে সংগঠনটির পাশে থাকার অভিমত ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]