নরসিংদীতে ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

Share the post

সোহাগ মিয়া, নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলায় ডাকাতি প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ।

শনিবার (২৮ আগস্ট) দিবাগত রাত ৩টা ৩০মিনিটে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার মিয়াপাড়া সাকিনস্থ বালুর মাঠের পূর্ব পাশে ডাকাতির প্রস্তুুতির সময় তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ গ্রেফতার অভিযান পরিচালনা করেন পলাশ থানা পুলিশের উপপরিদর্শক মো. আজাদ হোসেন। গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলেন, ১. জালাল ২. হৃদয় ৩. রায়হান আলম। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পলাশ থানা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]